বেড়া ভেঙে ভেতরে ঢুকে বৃদ্ধকে হত্যা!

স্ফুলিঙ্গ ডেক্স : বগুড়ার গাবতলী উপজেলায় লতিফ আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধকে সেচ পাম্পের ঘরের ভেতর কুপিয়ে ও নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার শালমারা চরের একটি পাম্প ঘর থেকে তার রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​নিহত লতিফ আকন্দ ওই ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
-এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

পারিবারিক সূত্রে জানা গেছে, লতিফ আকন্দ নিয়মিত রাতে নিজের সেচ পাম্প পাহারা দেওয়ার জন্য সেখানেই রাতযাপন করতেন। শনিবার রাতেও তিনি বাড়ি থেকে পাম্প ঘরের উদ্দেশ্যে বের হন। আজ সকালে স্থানীয় দুই কৃষক জমিতে সার দিতে গিয়ে দেখেন পাম্প ঘরের বেড়া ভাঙা। ভেতরে উঁকি দিতেই তারা লতিফ আকন্দের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাম্প ঘরের ভেতরের দৃশ্য দেখে পুলিশের ধারণা, লতিফ আকন্দকে পরিকল্পিতভাবে হত্যার আগে ঘাতকদের সঙ্গে তার ব্যাপক ধস্তাধস্তি হয়েছে। হত্যার পর মরদেহ বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায় ঘাতকরা।

খবর পেয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির এবং গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *