বাগআঁচড়া কলেজ মোড়ে ইয়াবা বিক্রয়কালে আটক ১

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা।।

যশোরের শার্শায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ইমামুল শেখ (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল (১ মে) শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শার্শা থানাধী বাগআঁচড়া কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানা পুলিশ। আটককৃত ইমামুল শেখ কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর মাঠপাড়া গ্রামের হানিফ শেখের ছেলে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য বেচা-কেনার গোপন সংবাদের মাধ্যমে বাগআঁচড়া কলেজ মোড় মাহাবুর ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে ৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইমামুল শেখকে হাতে-নাতে আটক করেন।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সচেতন নাগরিকরা বলছেন, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজ মোড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রয়ের নিরাপদ স্থান হিসাবে গড়ে তুলেছে কয়েকজন মাদক কারবারিরা। যা কলেজ ও ছাত্র-ছাত্রীর জিবন হুমকের মুখে পড়েছে। তাদের দাবী পুলিশ নিয়মিত নজরদারি করলে হয়তোবা মাদক বেচা-কেনা বন্ধ হবে এনটা প্রত্যাশা সচেতন মহলের। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বারোবাজারে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা

কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *