ফের ৫ বোতল বিদেশি মদসহ ঘোপের রাজা গ্রেফতার

ফের ৫ বোতল বিদেশি মদসহ ঘোপের রাজা গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের ঘোপ কবরস্থান পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি মদসহ ওমর শরীফ রাজা (৪৬) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে উপশহর পুলিশ ফাঁড়ি।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ঘোপ কবরস্থান পাড়ার ৩৪৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ওমর শরীফ রাজা যশোর শহরের ঘোপ কবরস্থান পাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। এর আগেও বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানের বিষয়ে যশোর উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, তাঁদের কাছে গোপন তথ্য আসে যে ঘোপ কবরস্থান পাড়ার মৃত আব্দুল লতিফের বাড়ির নিচের বারান্দায় কতিপয় ব্যক্তি অবৈধ বিদেশি মদ বেচাকেনার উদ্দেশ্যে জড়ো হয়েছেন। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ে ফাঁড়ির আভিযানিক দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা চালায়।

এ সময় ফাঁড়ির অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধাওয়া করে ওমর শরীফ রাজাকে আটক করা সম্ভব হলেও সাথে থাকা অজ্ঞাত আরও দুই থেকে তিনজন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত রাজা জিজ্ঞাসাবাদে নিজ ঘরে মদ গচ্ছিত রাখার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘরের ভেতর প্রবেশ করে খাটের ওপর কাঁথা দিয়ে সুকৌশলে ঢেকে রাখা ৫ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

ঘটনাস্থল থেকে বিদেশি মদ উদ্ধার এবং আসামি রাজাকে আটকের ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪ (ক) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উপশহর ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাজা স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ও গোপন সূত্রে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ সংগ্রহ করে যশোর শহর ও আশপাশের এলাকায় বেচাকেনা করে আসছিলেন। মামলার পলাতক অন্য আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

ইসলামী আন্দোলনের অগ্রগতিতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই-শার্শায় এমপি আজীজুর রহমান

কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে কাল সিপিবি’র শোকসভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *