প্রান্তিক কৃষকদের মাঝে ‘GAP’ পদ্ধতি ছড়িয়ে দেওয়ার আহ্বান

প্রান্তিক কৃষকদের মাঝে ‘GAP’ পদ্ধতি ছড়িয়ে দেওয়ার আহ্বান

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

উত্তম কৃষি চর্চা এর মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। ১২ মে মঙ্গলবার দুপুরে  যশোর ব্র্যাক  লানিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সীডের আয়োজনে  আয়োজিত এ কর্মশালায় যশোরের বিভিন্ন উপজেলার  ৮০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন। ‎
কর্মশালায় গুড এগ্রিকালচার প্রাকটিস (GAP) প্রয়োগের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডিস্ট্রিক কোঅর্ডিনেটর যশোরের  মো. আল আমিন। এসময় নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ কামরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোশারফ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাকের লালমনিরহাট শাখার টেরিটোরি সেলস অফিসার আবু নোমান সিদ্দিক। এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক সিডের প্রোডাক্ট ম্যানেজার ( আলু) এএসএম নাজমুল হক, প্রোডাক্ট ম্যানেজার (জৈব বালাইনাশক)  আরাফাত সাদাত, ব্র্যাকের চুয়াডাঙ্গা আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আক্তারুল ইসলাম, (সবজি ও জৈব বালাইনাশক)।
কর্মশালায় উপস্থিত ব্যবসায়ীদের উত্তম কৃষি চর্চায় টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের বিষয়ে নানা দিক নিয়ে সচেতনতা করা হয়। এক্ষেত্রে প্রান্তিক কৃষকরা যাতে পরিবেশ সম্মত খাদ্য ও সবজি উৎপাদন করতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্র্যাকের টেরিটোরি সেলস অফিসার মো.শাখাওয়াত হোসেন অনি। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *