প্রাচ্য আকাদেমিতে কম্পিউটার বিভাগের উদ্বোধন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রাচ্য আকাদেমির শিক্ষার্থীদের মধ্যে ‘বর্ষ উন্নয়ন সনদ-২৬’ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে প্রাচ্যসংঘ যশোরের ওবায়দুল বারী অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে একই সাথে আকাদেমির নতুন কম্পিউটার বিভাগেরও শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রাচ্য আকাদেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেনজীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাদেমির অধ্যক্ষ ও বিশিষ্ট গীতিকার-সুরকার আশরাফ হোসেন এবং জিলা স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানের শুরুতে ফাইন আর্টসের বিভিন্ন শাখায় অধ্যয়নরত ৬২ জন কৃতি শিক্ষার্থীর হাতে বর্ষ উন্নয়নের সনদ তুলে দেন অতিথিবৃন্দ। এরপর প্রাচ্য আকাদেমি যশোর ক্যাম্পাসে অত্যাধুনিক কম্পিউটার বিভাগের উদ্বোধন করা হয়, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের সভাপতি খবির উদ্দিন সুইট, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, প্রাক্তন সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম, সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়া, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনু, কবি মাহবুবুল হক বাবলু, আবৃত্তি শিল্পী কামরুজ্জামান বাবলু এবং সাংবাদিক নুর ইসলাম, শহিদুল ইসলাম দইচ ও তরিকুল ইসলাম তারেকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আকাদেমির ভাইস প্রিন্সিপাল তাপস কুমার বিশ্বাস ও সোনিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। সবশেষে আকাদেমির শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *