পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার মুকিমবাজারে একটি হেলমেটের গুদামে (গোডাউন) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে কাজ করছে।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টার দিকে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর আসে। সংবাদ পাওয়ার পরপরই পর্যায়ক্রমে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

ফুডপান্ডার এমডিসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *