পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে ঘাতক সোহেলের মৃত্যুদণ্ড বহাল

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে ঘাতক সোহেলের মৃত্যুদণ্ড বহাল

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

রাজধানীর পল্লবীতে আলোচিত ও নৃশংস শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। আসামি সোহেল রানার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মঞ্জুর এবং আসামির করা আপিল খারিজ করে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও নির্মমভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় বিচারিক আদালত ইতিপূর্বে আসামি সোহেল রানাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন। পরবর্তীতে নিয়ম অনুযায়ী আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিপত্র ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয় এবং আসামিপক্ষ থেকেও সাজার বিরুদ্ধে জেল আপিল দায়ের করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ শুনানি ও মামলার নথিপত্র এবং সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে মঙ্গলবার সকালে হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখার সিদ্ধান্ত জানান। এই রায়ের ফলে নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবার ন্যায়বিচার পেল বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্বচ্ছতা ও কোটা বজায় রেখে ভর্তি কার্যক্রম পরিচালনার নির্দেশ মাউশির : জেনে নিন বিস্তারিত

নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে ৪ সচিবকে আইনি নোটিশ

৫ বছর পর তৃতীয় লিঙ্গের জোসু হত্যায় অভিযুক্ত সুজন গ্রেফতার

পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষে ডিএমপি ও নারীতে এপিবিএনের শিরোপা জয়

প্রশাসনের ভেতরে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে কঠোর অবস্থানে সরকার

আইনি জালে সাবেক মেয়র সাঈদ খোকন : ৩০টিরও বেশি মামলার খড়গ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে বয়স হতে হবে ২৫ বছর : বাদ গেল শিক্ষার্থী সংখ্যার বাধ্যবাধকতা

খিলগাঁও থানার ভিতরে বোমা হামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

গভীর রাতে দাঁড়িয়ে থাকা ‘পল্লী সেবা’ বাসে আগুন : দুর্বৃত্তদের সনাক্তে পুলিশের অভিযান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *