প্রশাসনের ভেতরে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে কঠোর অবস্থানে সরকার

প্রশাসনের ভেতরে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে কঠোর অবস্থানে সরকার

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যেসব সরকারি কর্মকর্তার গোপন যোগাযোগ বা সম্পৃক্ততা রয়েছে, তাঁদের বিষয়ে বিশেষ গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে সরকার। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকাকে অত্যন্ত উদ্বেগজনক ও ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, এ বিষয়ে তথ্য সংগ্রহে সরকারের নিজস্ব শক্তিশালী ব্যবস্থা ও সক্ষমতা রয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এক পুলিশ সুপারকে গ্রেপ্তার এবং প্রশাসনের ভেতরের কর্মকর্তাদের নজরদারির কৌশল সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে নজরদারির প্রক্রিয়া প্রকাশ করা সম্ভব নয়। তিনি ব্যাখ্যা করে বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অতীতে অনেকের সঙ্গে দলটির ঘনিষ্ঠতা থাকা অস্বাভাবিক ছিল না। কিন্তু বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে চাকরিরত অবস্থায় কেউ যদি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকেন, তবে সেটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে কঠোর বার্তা দিয়ে ডা. জাহেদ উর রহমান জানান, সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে ওই এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ভিডিও ফুটেজ ও ছবি দেখে অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যেসব কর্মী নাশকতায় জড়াচ্ছেন, তাঁরা ফৌজদারি অপরাধ করছেন এবং এর দায় তাঁদেরই নিতে হবে বলে সতর্ক করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও প্রশাসনিক রদবদল নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, পুলিশ যেন অতীতের মতো অতিরিক্ত বলপ্রয়োগ না করে পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক ও সংযতভাবে দায়িত্ব পালন করে, সরকার সেই নির্দেশনাই দিয়েছে। গোপালগঞ্জে প্রথম দিনের সহিংসতার পর সরকার যে কৌশলী ও সংযত উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তা সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া, গোপালগঞ্জ বা গুলশানের ঘটনায় ডিসি-এসপি ও পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার প্রসঙ্গে তিনি জানান, দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা বা অবহেলা দেখা দিলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনা হয়।

আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটির এই কর্মসূচি ঘিরে ঢাকাসহ সারা দেশে বড় কোনো অস্থিতিশীলতা বা সমস্যার আশঙ্কা সরকার দেখছে না। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

আইনি জালে সাবেক মেয়র সাঈদ খোকন : ৩০টিরও বেশি মামলার খড়গ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে বয়স হতে হবে ২৫ বছর : বাদ গেল শিক্ষার্থী সংখ্যার বাধ্যবাধকতা

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে ঘাতক সোহেলের মৃত্যুদণ্ড বহাল

খিলগাঁও থানার ভিতরে বোমা হামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

গভীর রাতে দাঁড়িয়ে থাকা ‘পল্লী সেবা’ বাসে আগুন : দুর্বৃত্তদের সনাক্তে পুলিশের অভিযান

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল হামলা : কনস্টেবল আহত

অনলাইন জুয়ায় ৩ দিনে ২ কোটি ২৬ লাখ টাকা লেনদেন : এজেন্ট সিম ভাড়া দেওয়ায় বিকাশ এজেন্ট লিটন গ্রেপ্তার

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক : চাকরি হারাতে হলো পুলিশের সহকারী পুলিশ সুপারকে

৪০০ পিস ইয়াবাসহ পেশাদার নারী মাদক ব্যবসায়ী ময়না ডিবির খাঁচায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *