পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষে ডিএমপি ও নারীতে এপিবিএনের শিরোপা জয়

পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষে ডিএমপি ও নারীতে এপিবিএনের শিরোপা জয়

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২০ নভেম্বর ২০২৬

বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনালে পুরুষ বিভাগে শিরোপা জিতেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুরুষদের ফাইনাল লড়াইয়ে ঢাকা রেঞ্জকে পরাজিত করে ডিএমপি এবং নারীদের শিরোপা নির্ধারণী ম্যাচে সিএমপিকে হারিয়ে বিজয়ী হয় এপিবিএন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের শহিদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে এই চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। পিবিআইয়ের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল, বিপিএম-সেবার সভাপতিত্বে আয়োজিত এ পর্বে অতিরিক্ত আইজিগণ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভলিবল ক্লাবের সদস্য এবং খেলোয়াড়রা অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বর্তমান সরকার প্রধান খেলাধুলাকে কেবল বিনোদনের গণ্ডিতে না রেখে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরিতে উদ্যোগ নিয়েছেন। তাঁর মতে, সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা কার্যকর একটি মাধ্যম হিসেবে কাজ করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে পুলিশপ্রধান উল্লেখ করেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ সময় যেকোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

তরুণ প্রতিভা তুলে আনার বিষয়ে আইজিপি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে আরও ভালো করার জন্য পুলিশের সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের তাগিদ দেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন উপস্থিত অতিথিরা।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান ডিএমপির মিলন এবং নারী বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এপিবিএনের কেয়া।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর শুরু হওয়া এ আসরে পুরুষ বিভাগে ১৩টি এবং নারী বিভাগে ৬টি দল অংশ নেয়। ছবি সংগৃহীত। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্বচ্ছতা ও কোটা বজায় রেখে ভর্তি কার্যক্রম পরিচালনার নির্দেশ মাউশির : জেনে নিন বিস্তারিত

নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে ৪ সচিবকে আইনি নোটিশ

৫ বছর পর তৃতীয় লিঙ্গের জোসু হত্যায় অভিযুক্ত সুজন গ্রেফতার

প্রশাসনের ভেতরে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে কঠোর অবস্থানে সরকার

আইনি জালে সাবেক মেয়র সাঈদ খোকন : ৩০টিরও বেশি মামলার খড়গ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে বয়স হতে হবে ২৫ বছর : বাদ গেল শিক্ষার্থী সংখ্যার বাধ্যবাধকতা

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে ঘাতক সোহেলের মৃত্যুদণ্ড বহাল

খিলগাঁও থানার ভিতরে বোমা হামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

গভীর রাতে দাঁড়িয়ে থাকা ‘পল্লী সেবা’ বাসে আগুন : দুর্বৃত্তদের সনাক্তে পুলিশের অভিযান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *