নীলগঞ্জের নওয়াব মিলসকে ৫০হাজার টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে কোটি টাকার ভোজ্য তেল মজুদ করার অপরাধে মেসার্স নওয়াব মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিলের কর্তৃপক্ষের অপরাধ ছিল  ৪৩ হাজার ৬৫৬ লিটার ভোজ্য তেল মজুদ রাখা। বুধবার বিকেলে শহরের নীলগঞ্জ এলাকার ওই মিলটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব যৌথ অভিযান চালায়। এ সময় মিলটিতে বিপুল পরিমাণ সয়াবিন, পাম ও সুপার তেলের মজুত পাওয়া যায়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মিলটিতে ৮৪টি ব্যারেল ভর্তি ১৭ হাজার ১৩৬ লিটার সয়াবিন তেলের মজুত ধরা পড়ে। ওই পরিমাণ সয়াবিন তেলের বাজার দর ৩৪ লাখ ২৭ হাজার ২০০ টাকা। এ ছাড়াও ৩১ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ৯০ ব্যারেল ভর্তি ১৮ হাজার ৩৬০ লিটার পাম ওয়েল এবং ১৫ লাখ ৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৪০ ব্যারেল ভর্তি ৪ হাজার ১৬০ লিটার সুপার তেলের মজুত পাওয়া যায়। সবমিলিয়ে ৮০ লাখ ৯৪ হাজার ৭২০ টাকা মূলের তেলের মজুত পাওয়া যায় মিলটিতে।
সূত্র জানায়, মজুত ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মিলটির মালিক হাসিব ইমামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেল মজুত না করে দ্রুত বিক্রির ব্যাপারে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *