নিরাপদ কৃষি ও যান্ত্রিকীকরণের পথে ঝিকরগাছা

নিরাপদ কৃষি ও যান্ত্রিকীকরণের পথে ঝিকরগাছা

ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলায় ‘টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় স্থানীয় ৬ জন সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তার মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব পরিবেশবান্ধব সরঞ্জাম হস্তান্তরিত হয়।

প্রকল্পের আওতায় নির্বাচিত ৪ জন উদ্যোক্তাকে ৪টি আধুনিক ভার্মি কম্পোস্ট সেপারেটর, ১ জন উদ্যোক্তাকে ১টি মিনি পাওয়ার টিলার (গার্ডেন টিলার) এবং অপর ১ জন উদ্যোক্তাকে ফল সংগ্রহ ও নিরাপদে পরিবহনের জন্য ৫০টি প্লাস্টিক ক্যারেট প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকার কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ ও কৃষকের সামগ্রিক ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে চলেছে। উৎপাদিত কৃষিপণ্য সঠিক প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক উপায়ে বাজারজাত করা গেলে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি পণ্যের পুষ্টিগুণ ও গুণগত মান অটুট থাকবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম। তিনি বলেন, “জৈব সার উৎপাদন বৃদ্ধি, শ্রম ও সময়ের অপচয় রোধ এবং কৃষিপণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করতেই এ সহায়তা দেওয়া হয়েছে। ভার্মি কম্পোস্ট সেপারেটর ব্যবহারের ফলে উদ্যোক্তারা সহজেই উচ্চমানের জৈব সার তৈরি করে মাটির উর্বরতা বাড়াতে পারবেন। আর মিনি পাওয়ার টিলার ফল ও সবজি বাগানের নিখুঁত পরিচর্যায় সময় সাশ্রয় করবে।”

অনুষ্ঠানে প্রাপ্ত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকৃত উদ্যোক্তারা। তাঁরা জানান, এ সকল আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষি উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে এবং তাঁদের উদ্যোগগুলো আরও বড় পরিসরে সম্প্রসারিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *