দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২পদক্ষেপ

স্ফুলিঙ্গ রিপোর্ট : ২৯ মার্চ ২০২৬

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২ দফা পদক্ষেপ গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর নির্দেশনার আলোকে যবিপ্রবির ১১৩তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারে জোর দিয়ে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি বন্ধ রাখা, প্রয়োজনের অতিরিক্ত ফ্যান, এসি ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার না করা এবং অফিস শেষে সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভাগ, দপ্তর, ক্লাসরুম ও ল্যাবগুলোতে এসি ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া এসি ব্যবহার না করা এবং ব্যবহার করলেও তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিদ্ধান্তে আরও বলা হয়, করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে কম প্রয়োজনীয় লাইট বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনেও গ্যালারি ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে এবং প্রয়োজন হলে সীমিত পরিসরে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে।

এ পদক্ষেপ বাস্তবায়নে মনিটরিং কমিটিকে দুইটি দলে বিভক্ত করে নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকট বিবেচনায় দূরপাল্লার রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল সীমিত রাখার সুপারিশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে স্ট্যান্ড ব্যানার স্থাপন এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হবে।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রেখেছে যবিপ্রবি।             ছবি-সংগৃহীত

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *