দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর কাফরুল এলাকায় ১৮ বছর আগে ১১ বছরের শিশু শফিকুল ইসলাম মিলনকে অপহরণের পর হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন ও একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এই দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হলেন আল আমিন ঘরামী ও মাসুদ রানা। সাজা ছাড়াও তাদের ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুলকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. আব্দুল মোতালেব ও আমিরুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ৬ মার্চ বিকেলে খেলার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মিলন। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মিলনের বাবা কাফরুল থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের কর্ণপাড়া থেকে শিশু মিলনের হাড়, দাঁত ও রক্তমাখা পাথর উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিচারক তার রায়ে উল্লেখ করেন, আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে জরিমানার টাকা নিহতের পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি মাসুদ রানা আদালতে উপস্থিত থাকলেও বাকি দুজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দীর্ঘ ১৮ বছরের বিচারিক প্রক্রিয়ায় ৯ জনের সাক্ষ্য এবং ডিএনএ প্রতিবেদন পর্যালোচনার পর আদালত আজ এই চূড়ান্ত রায় দিলেন।

ফাইল ছবি

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *