১০ হাজার ৭৬০ লিটার ভোজ্য তেল জব্দ

বরিশাল ব্যুরো: বাজারে ভোজ্য তেলের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বরিশাল জেলার বানারীপাড়ায় বিশেষ অভিযান চালিয়েছে র‍্যাব-৮ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। রোববার (১৯ এপ্রিল) পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ১০ হাজার ৭৬০ লিটার ভোজ্য তেল মজুদের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৮, সদর কোম্পানি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল বানারীপাড়া থানা এলাকায় এই ঝটিকা অভিযান চালায়। এসময় দেখা যায়, দুটি প্রতিষ্ঠানের মালিক সরকারি নিয়ম অমান্য করে বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুত করে রেখেছেন। এছাড়া তাদের প্রয়োজনীয় ব্যবসায়িক লাইসেন্সও ছিল না।

অবৈধ মজুতদারি ও লাইসেন্স না থাকার অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, অসাধু মজুতদারদের কারণে বাজারে যাতে কোনো কৃত্রিম সংকট বা অস্থিরতা তৈরি না হয়, সেজন্য এই অভিযান চালানো হয়েছে।

র‍্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী ও চাঁদাবাজির পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে মজুতদারদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনস্বার্থমূলক অভিযান চালিয়ে যাওয়া হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *