দিনভর নাটকীয়তা শেষে মুচলেকায় মুক্তি

দিনভর নাটকীয়তা শেষে মুচলেকায় মুক্তি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের নতুনহাট এলাকার বহুল আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রকাশকে প্রতারণা ও আর্থিক অনিয়মের অভিযোগে আটক করার পর দিনভর নাটকীয়তা শেষে মুচলেকায় মুক্তি দিয়েছে পুলিশ। গতকাল শনিবার (৬ জুন ২০২৬) রাতে নিজ এলাকা থেকে যশোর কোতোয়ালী থানা পুলিশ তাঁকে আটক করেছিল। প্রকাশ নতুনহাট এলাকার পরিমলের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকাশের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বর্ণালঙ্কার বন্ধক রেখে তা আর ফেরত না দেওয়া, গ্রাহকদের সাথে প্রতারণা এবং নানা ধরনের অনিয়মের সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় আনা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ভুক্তভোগী ও সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই প্রকাশের বিরুদ্ধে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে সোনা বন্ধক রাখা এবং পরবর্তীতে তা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে এলাকায় চোরাই ও অবৈধ সোনার ব্যবসার সিন্ডিকেট পরিচালনারও গুরুতর অভিযোগ তোলেন স্থানীয়রা।

শনিবার রাতে প্রকাশকে পুলিশি হেফাজতে নেওয়ার খবরটি ছড়িয়ে পড়লে আজ রবিবার পুলেরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকার বেশ কয়েকজন প্রতারিত ভুক্তভোগী কোতোয়ালী থানায় এসে ভিড় জমান। তাঁরা প্রকাশের দৃষ্টান্তমূলক শাস্তি ও খোয়া যাওয়া স্বর্ণালঙ্কার ফিরে পাওয়ার দাবি জানান।

থানায় উপস্থিত স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ রাজনৈতিক ছত্রছায়ায় থেকে প্রভাব খাটাতেন। প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয় পরিচয় ব্যবহার করে তিনি দিনের পর দিন এলাকায় সাধারণ মানুষের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতেন এবং নানা আর্থিক সুবিধা হাতিয়ে নিতেন।

তবে আটকের পর মামলা দায়েরের প্রক্রিয়া চললেও শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। পুলিশ প্রশাসন জানিয়েছে, আটক প্রকাশের বিরুদ্ধে থানায় অভিযোগকারী মূল বাদীর সাথে তাঁর একটি সামাজিক আপস-মীমাংসা সম্পন্ন হয়েছে। উভয়পক্ষ নিজেদের মধ্যে সমঝোতা করে নেওয়ায় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার শর্তে প্রকাশকে একটি মুচলেকার মাধ্যমে থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *