ডাক্তার ইয়াকুব আলী মোল্যার স্ত্রীর মৃত্যুতে রাইটস যশোরের শোক

ডাক্তার ইয়াকুব আলী মোল্যার স্ত্রীর মৃত্যুতে রাইটস যশোরের শোক

প্রেস বিজ্ঞপ্তি

মানবাধিকার সংস্থা রাইটস যশোরের সভাপতি, বিশিষ্ট দন্ত চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্যার স্ত্রী আম্বিয়া খাতুন (৬৪) মারা গেছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্রে জানা গেছে,আম্বিয়া খাতুন দীর্ঘদিন ধরে ফুসফুসে পানি জমাসংক্রান্ত রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোরে ফুসফুস থেকে পানি বের করার সময় তিনি স্ট্রোক করেন এবং মারা যান।

মঙ্গলবার দুপুরে তার মরদেহ যশোর শহরের ঘোপ জেল রোড বাইলেন এলাকার বাসভবন ‘মহিমা মহল’-এ শেষবারের মতো আনা হয়। সেখানে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ বাগেরহাটের চিতলমারিতে গ্রামের বাড়িতে নেওয়া হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে আম্বিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা রাইটস যশোর। সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকসহ নির্বাহী কমিটির সদস্যরা এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *