জমকালো আয়োজনে ঝিনাইদহে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট

জমকালো আয়োজনে ঝিনাইদহে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন সংবাদ মাধ্যম এশিয়া পোস্ট। সোমবার (১১ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মনা।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। আমি আশা করি, এশিয়া পোস্ট কোনো রক্তচক্ষুর কাছে নতি স্বীকার না করে সত্য প্রকাশে আপসহীন থাকবে। ঝিনাইদহের মাটি ও মানুষের অধিকারের নিয়ে কথা বলার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় নতুন মাইলফলক সৃষ্টি করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন,ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ,এটিএন বাংলা প্রতিনিধি নিজাম জোয়াদার বাবলু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ,বাসস প্রতিনিধি শাহাজাহান নবিন,বাংলাদেশ অবজারভার প্রতিনিধি জাফর উদ্দীন রাজু, বাংলাদেশ বেতারের আহসান কবির, দৈনিক জনকণ্ঠের কালীগঞ্জ প্রতিনিধি মাসুদ রানাসহ জেলার বরেণ্য সাংবাদিক ও সুধীজনরা।

সভাপতির বক্তব্যে আসিফ ইকবাল মাখন বলেন, আমরা এশিয়া পোস্টকে স্বাগত জানাই। সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রেখে তারা ঝিনাইদহের সমস্যা ও সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশনই হোক এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা এশিয়া পোস্ট অনলাইনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *