চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা : যুবক গুরুতর আহত

চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা : যুবক গুরুতর আহত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে আকাশ (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত  সোয়া এগারোটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের কংশারীপুর গ্রামের দামোদার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আকাশ চৌগাছা উপজেলার টেংগুরপুর গ্রামের টুটুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলমেট পরিহিত অবস্থায় হোন্ডা হরনেট ১৫০ সিসি মোটরসাইকেলযোগে চৌগাছা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আকাশ। পথে কংশারীপুর গ্রামের দামোদার বটতলা এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফাইল ছবি।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *