চৌগাছায় বিশেষ অভিযানে ১০ মাদক ব্যবসায়ী আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (০৪ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়। অভিযানে পুড়াপাড়া, মুক্তাদহ, হুদাপাড়া, কয়ারপাড়া, কালিতলা, লস্করপুর ও রানীয়ালীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন মুক্তার আলী (২০), আক্তার হোসেন (৪০), মনির হোসেন (৩৪), রিনা খাতুন (৩৫), শামীম হোসেন (২৮), সকিনা খাতুন (৩৯), আশরাফুল ইসলাম (৩২), সুমিতা খাতুন (৩৩), নিপা দাস (২৯) ও রুমন দাস (৫০)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *