চৌগাছায় আ.লীগ নেতাসহ ৫ জন গ্রেফতার

                                                       চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ

যশোরের চৌগাছায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন (৬২)। তিনি মাশিলা গ্রামের নুর ইসলামের ছেলে। এছাড়া মাদক ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আরও ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের বাসিন্দা (মাদক কারবারি) ইসমাইল হোসেন (৫৮), সুখপুকুরিয়া ইউনিয়নের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের বাসিন্দা (মাদক কারবারি)রোকন উদ্দিন (৩৮), হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের বাসিন্দা (সাজাপ্রাপ্ত আসামি) জালাল উদ্দিন (৫৭), ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের বাসিন্দা দুখু (২৭)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরের বারান্দীপাড়ায় দিনে-দুপুরে 'পেরেক আলামিন'কে কুপিয়ে হত্যা!

যশোর জেনারেল হাসপাতালে তিন লাখ টাকার সরকারি অ্যান্টিবায়োটিক উধাও!

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *