চোখের আলো ফেরাচ্ছে উপশহর পেশাজীবী ফোরাম

চোখের আলো ফেরাচ্ছে উপশহর পেশাজীবী ফোরাম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে সাধারণ ও দুস্থ মানুষের বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করতে ১ আগস্ট (শনিবার) আয়োজন করা হয়েছে এক বিশেষ চক্ষু শিবির ‘FREE EYE CAMP – 2026’।

‘উপশহর পেশাজীবী ফোরাম, উপশহর, যশোর’-এর আয়োজনে এবং ‘পি.কে.এস. যশোর’-এর সার্বিক সহযোগিতায় এ ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালিত হবে। অনুষ্ঠানটি বাস্তবায়নে কারিগরি সহযোগিতায় রয়েছে  The Fred Hollows Foundation

আগামী শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত যশোরের উপশহর বি ব্লক বাজারস্থ ‘উপশহর পেশাজীবী ফোরাম কার্যালয়ে’ এই চক্ষু চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বি.এন.পি, যশোর-এর সভাপতি ও বিজ্ঞ পি. পি, যশোর জনাব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বি.এন.পি-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি জনাব আলহাজ্ব মিজানুর রহমান খাঁন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পি.কে.এস, যশোর-এর সিনিয়র সহসভাপতি জনাব অ্যাড. জাফর সাদিক।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিজ্ঞ অতিরিক্ত পি. পি, যশোর ও উপশহর পেশাজীবী ফোরামের প্রধান সমন্বায়ক জনাব অ্যাড. কাজী সেলিম রেজা ময়না।

উদ্যোক্তারা জানান, চোখের বিভিন্ন সমস্যায় ভোগা অবহেলিত মানুষদের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ ফ্রিতে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ রোগীদের উক্ত চক্ষু শিবিরে উপস্থিত হয়ে বিনামূল্যে সেবা নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *