চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঝিকরগাছা পৌর যুবদল আহ্বায়কের মা

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঝিকরগাছা পৌর যুবদল আহ্বায়কের মা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমলের মা কামরুননাহার (৫৮) আর নেই। কিডনি জনিত জটিলতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামরুননাহার। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলেসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার জোহরের নামাজ শেষে ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর পীরতলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা মুশফিকুর রহিম। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু এবং মরহুমার বড় ছেলে আরাফাত হোসেন কোমল।

শেষবিদায়ের এই আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ দলীয় নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ শরিক হন। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে নারীকে কুপিয়ে জখম!

উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের নির্বাচনের দায়িত্ব নিলেন অ্যাডভোকেট সাবু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *