স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের প্রাণকেন্দ্র রেলগেট এলাকায় পূর্বশত্রুতার জেরে জিসান (২৩) নামে এক যুবককে ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
গত সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে শহরের রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
আহত জিসান যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা সাইফুদ্দিনের ছেলে। অন্যদিকে এ হামলার ঘটনায় অভিযুক্ত কাকন (২৯) শহরের রেলগেট এলাকার কবির হোসেনের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও কাকনের মধ্যে পূর্ব থেকেই শত্রুতা চলছিল। সোমবার রাতে রেলগেট এলাকায় তাদের দেখা হলে বাকবিতণ্ডার একপর্যায়ে কাকন ধারালো চাকু বের করে জিসানের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় চাকুর আঘাতে জিসানের নিতম্ব ও হাতের তালু কেটে গিয়ে রক্তপাত শুরু হয়। পরবর্তীতে উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত জিসান যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।ছবি সংগৃহীত।

