গভীর রাতে ঘরে ঢুকে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ!

গভীর রাতে ঘরে ঢুকে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ!

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে এক স্কুলছাত্রীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১টার দিকে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এই নারকীয় ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— এলাকার হেলাল মৃধা (২০), রইস শিকদার (১৬) এবং রনি বেপারী (১৭)।

এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে মাদক, জুয়াসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে পথেঘাটে উত্যক্ত করে আসছিল। পরিবারের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিক্ষার্থীর মা হাসপাতালে ভর্তি থাকা স্বজনের পাশে থাকায় সুযোগ বুঝে বখাটেরা গভীর রাতে জানালার অংশ ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। সেখান থেকে মেয়েটিকে জোরপূর্বক তুলে নির্জন স্থানে নিয়ে অপরাধ সংঘটিত করে। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাড়ি ফিরে মেয়ের ওপর ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের কথা জানতে পেরে পুলিশে খবর দেন।

ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাওছার জানান, স্থানীয়ভাবে অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের প্রভাব বানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আসছিল।

সদরপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতকদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *