কোটচাঁদপুর পৌর যুবলীগ সভাপতি বুলবুল গ্রেফতার

কোটচাঁদপুর পৌর যুবলীগ সভাপতি বুলবুল গ্রেফতার

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুলকে (৪৫) গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর বাজারপাড়ার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান বুলবুল কোটচাঁদপুর বাজারপাড়ার বাসিন্দা মোঃ আবু বক্করের ছেলে এবং কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পুলিশের দেওয়া তথ্য মতে, গ্রেফতারকৃত যুবলীগ নেতার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে একটি মামলা (মামলা নং-০৮) দায়ের করা রয়েছে।

তাছাড়া গ্রেফতারের পর তার পিসিপিআর (PCPR) যাচাই-বাছাই করে যশোর সিআর নং-১১৪/২৫ (বিদ্যুৎ) মামলারও সন্ধান পাওয়া গেছে। উক্ত মামলাটি বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩২(২)/৪০ ধারায় রুজু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *