কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর, ইবি, খোকসা ও দৌলতপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন পরিমাণের মাদকদ্রব্যসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
থানাভিত্তিক অভিযানে উদ্ধারকৃত মাদকের বিবরণ নিচে তুলে ধরা হলো:
-
ভেড়ামারা থানা: পুলিশ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন এবং ২০ পিস ট্যাফেন্টাডল ট্যাবলেটসহ আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করে।
-
মিরপুর থানা: মিরপুর থানা পুলিশ ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে আটক করে।
-
ইবি থানা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ পিস ট্যাফেন্টাডল ট্যাবলেটসহ ১জনকে গ্রেপ্তার করে।
-
খোকসা থানা : খোকসা থানা পুলিশ ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামিকে আটক করে।
-
দৌলতপুর থানা: দৌলতপুর থানা পুলিশ ২৬০ গ্রাম গাঁজাসহ ১ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উল্লেখিত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

