স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ বুধবার (১২ আগস্ট ২০২৬ / ২৮ শ্রাবণ ১৪৩৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিফ আহমেদ।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বদলিকৃত কর্মকর্তাদের নাম ও নতুন কর্মস্থল:
১. জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) (বিপি-৭৮০৬১২৭১৯১): কুষ্টিয়ার পুলিশ সুপার পদ থেকে বদলি করে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ২. জনাব মো: শরীফ উদ্দিন (বিপি-৭৫০৬১১২৩৮০): গাজীপুরের পুলিশ সুপার পদ থেকে বদলি করে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ৩. জনাব মো: আমিনুল ইসলাম (বিপি-৮২১০১২৬৮৭৮): সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার পদ থেকে বদলি করে কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ৪. জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী (বিপি-৭৪০৬১১৪২২২): নারায়ণগঞ্জের পুলিশ সুপার পদ থেকে বদলি করে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ৫. জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা (বিপি-৭৬০৬১১৮৬০০): খুলনার পুলিশ সুপার পদ থেকে বদলি করে এপিবিএন-এর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ৬. জনাব সরকার ওমর ফারুক (বিপি-৭৯০৬১২২৪৪০১): ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার পদ থেকে বদলি করে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ছবি সংগৃহীত।


