কিসমত নোয়াপাড়া থেকে উগ্রপন্থী তাহসীন আটক

কিসমত নোয়াপাড়া থেকে উগ্রপন্থী তাহসীন আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের মগজ ধোলাই ও উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগে আলোচিত সংগঠন ‘ফাতাহ কম্ব্যাট সিস্টেম (এফসিএস)’-এর এক সক্রিয় সদস্যকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাহসীন ইসলাম (১৯) নামের ওই তরুণকে আটক করা হয়।

আটক তাহসীন স্থানীয় ওহিদুল ইসলামের ছেলে। ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তাহসীনের শোবার ঘর থেকে উগ্রপন্থী কার্যকলাপে ব্যবহারের জন্য রাখা একটি ধারালো চাপাতি, বেশ কিছু সন্দেহজনক তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি মামলার সূত্র ধরে এবং গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ ঘরানার অভিযান চালানো হয়। আটক তাহসীনের অপরাধের খতিয়ান এখানেই শেষ নয়; তার বিরুদ্ধে এর আগেও এলাকায় একটি ডাকাতি মামলা রয়েছে, যেখানে সে ৩ নম্বর এজাহারনামীয় আসামি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন স্বীকার করেছে যে, সে নতুন উগ্রবাদী প্ল্যাটফর্ম ‘ফাতাহ কম্ব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সাথে জড়িত। তবে তার দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে যশোরে এই সংগঠনের অন্য কোনো সাংগঠনিক শাখা বা বড় কোনো নেটওয়ার্কের অস্তিত্ব তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার গভীর রাতেই তাকে ঢাকা থেকে আসা সিটিটিসি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থেকে উগ্রবাদী কর্মকাণ্ডের পরিকল্পনাকালে ৬ যুবককে গ্রেফতার করে সিটিটিসি। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর দেশজুড়ে বিস্তৃত এই ‘ফাতাহ কম্ব্যাট সিস্টেম’-এর গোপন নেটওয়ার্কের সন্ধান মেলে, যার সূত্র ধরেই যশোরে এই সফল অভিযানটি চালাল ডিবি। এই চক্রের বাকি অর্থদাতা ও মাস্টারমাইন্ডদের ধরতে দেশজুড়ে চিরুনি অভিযান চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *