কলেজের অধ্যক্ষ ও আ’লীগ নেতা আজগর আলী গ্রেফতার,নাশকতা ও সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

কলেজের অধ্যক্ষ ও আ’লীগ নেতা আজগর আলী গ্রেফতার,নাশকতা ও সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায় নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে রামকান্তপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্র জানিয়েছে, বাঘারপাড়ায় সাম্প্রতিক সময়ে অস্থিরতা সৃষ্টি ও সরকার বিরোধী তৎপরতা নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সোমবার গভীর রাতে রামকান্তপুর গ্রামে আজগর আলীর বাসভবনে তল্লাশি চালায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক দেখানো হয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, “অধ্যক্ষ আজগর আলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। তাঁকে আটকের পর থানায় নিয়ে আসা হয়। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরেই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

এই ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই অবনতি না হয়, সেজন্য উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নাশকতা দমনে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *