বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সাউন্ড লাইট ব্যবসায়ী এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে এক বর্ণাঢ্য আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সিকদার সাউন্ডের স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ সভাপতি, রয়েল সাউন্ডের মোঃ আলী আহমেদ সাধারণ সম্পাদক এবং ভাই ভাই সাউন্ডের মোঃ কাওসার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সংগঠনের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য ১০ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন শাহ আলম মোল্লা, শাহ আলম খান, আলাল প্যাদা, আবুল হোসেন, মোঃ মোশাররফ, মোঃ সালাম ফরাজী, মোঃ শাহ আলম, চান্দু, মোঃ বাদল এবং কামাল সাউন্ড।
বিজ্ঞাপন
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সাউন্ড লাইট ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মোঃ রাসেল হাওলাদার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ রাসেল এবং কার্যনির্বাহী সদস্য এস এম আলমগীর হোসেন।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার সাউন্ড ও লাইটিং ব্যবসার সাথে সংশ্লিষ্ট সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ছবি প্রতিবেদক।

