এসএসসি গণিত পরীক্ষায় অনুপস্থিত ২০৭৬, বহিষ্কার ২

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি গণিত (আবশ্যিক) পরীক্ষায় ২০৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৩ মে) গণিত (আবশ্যিক) (বিষয় কোড-১০৯) পরীক্ষায় বোর্ডের ২৯৯টি কেন্দ্রে মোট ১ লাখ ২২ হাজার ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ২০ হাজার ১০৮ জন। অনুপস্থিত থাকে ২০৭৬ জন।
বোর্ড সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ফিলিপনগর কেন্দ্র (নং-৫৫২) থেকে রোল ১২৩৪৩৬ এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেন্দ্র (নং-৩৮৩) থেকে রোল ২০৮৩৮১ নম্বরের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনায় অংশ নেয় ১৯ হাজার ৩৯১ জন, অনুপস্থিত ২৬৪ জন; বাগেরহাটে ১০ হাজার ৬১৯ জন অংশ নিয়ে অনুপস্থিত ১৬৪ জন; সাতক্ষীরায় ১২ হাজার ৮৮৯ জন অংশ নিয়ে অনুপস্থিত ২২৯ জন; কুষ্টিয়ায় ১৭ হাজার ৭৪১ জন অংশ নিয়ে অনুপস্থিত ২৯৭ জন; চুয়াডাঙ্গায় ৭ হাজার ৮২০ জন অংশ নিয়ে অনুপস্থিত ১৩৫ জন; মেহেরপুরে ৫ হাজার ৩৭২ জন অংশ নিয়ে অনুপস্থিত ১২২ জন; যশোরে ১৯ হাজার ৭৭০ জন অংশ নিয়ে অনুপস্থিত ৩৩২ জন; নড়াইলে ৫ হাজার ৩২১ জন অংশ নিয়ে অনুপস্থিত ১০৮ জন; ঝিনাইদহে ১৪ হাজার ২২৮ জন অংশ নিয়ে অনুপস্থিত ৩১৪ জন এবং মাগুরায় অংশগ্রহণ ও অনুপস্থিতির হার তুলনামূলকভাবে কম ছিল। পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। ফাইল ছবি।

আরো পড়ুন

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *