উলসীতে মোটরসাইকেলকে পিষে দিল ঘাতক কাভার্ড ভ্যান

উলসীতে মোটরসাইকেলকে পিষে দিল ঘাতক কাভার্ড ভ্যান

শহিদ জয় :
যশোর সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার উলসীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে যশোর নাভারন সাতক্ষীরা সড়কের উলসীর খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহীনুর রহমান (৩৫) ও তোজাম্মেল হোসেন (৪২)। শাহীনুর রহমান শার্শা উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে ও তোজাম্মেল হোসেন একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।
শার্শা থানার পুলিশ জানায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) সঙ্গে উলশী থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেলের (সাতক্ষীরা-হ-১৩-৮১৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী তোজাম্মেল হোসেনকে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠো ফোন রিসিভ করেননি।
নাভারন হাইওয়ে থানার ইনচার্জ গোপাল বাবু মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যশোরের বাইরে আসছি সাক্ষী দিতে। সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি তবে বিস্তারিত আমার জানা নেই। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *