ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সমন্বিত মেধা তালিকায় চমক

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সমন্বিত মেধা তালিকায় চমক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের আওতাধীন দেশের সকল শাখার প্রথম প্রান্তিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত জাতীয় সমন্বিত মেধা তালিকায় ‘ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর’ শাখার ৩২ জন শিক্ষার্থী একযোগে স্থান লাভ করে এক গৌরবোজ্জ্বল মেধার স্বাক্ষর রেখেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মেধা তালিকায় যশোর শাখার প্লে শ্রেণি থেকে ৫ জন, নার্সারি থেকে ৫ জন, কেজি থেকে ২ জন, প্রথম শ্রেণি থেকে ৬ জন, দ্বিতীয় শ্রেণি থেকে ১ জন, তৃতীয় শ্রেণি থেকে ৪ জন, চতুর্থ শ্রেণি থেকে ২ জন এবং পঞ্চম শ্রেণি থেকে ৭ জন শিক্ষার্থী স্থান পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য এনেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহিরা ফাইরুজ এবং পঞ্চম শ্রেণির মোঃ তাহসান ইসলাম; যারা জাতীয় সমন্বিত মেধা তালিকায় দেশসেরা (প্রথম স্থান) হওয়ার গৌরব অর্জন করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের এই যুগান্তকারী সাফল্যে অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল ও প্রিন্সিপাল শারাফাত হোসেন বলেন, “এই অর্জন আমাদের আধুনিক ও মূল্যবোধভিত্তিক পাঠদান পদ্ধতি, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন সহযোগিতার ফসল।” বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান এবং অভিভাবক ড. মেহনিয়াজ উম্মে তাবাসসুম এই অনন্য ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতালে তিন লাখ টাকার সরকারি অ্যান্টিবায়োটিক উধাও!

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *