স্ফুলিঙ্গ ডেক্স :
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য সুনিশ্চিত করা হয়েছে।
একই সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বিদ্যালয়গুলোতে ভর্তি সংক্রান্ত এক নতুন নির্দেশনার কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের বাছাই পরীক্ষা নেওয়া হবে না। প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে সম্পূর্ণ লটারি পদ্ধতির মাধ্যমে।
বিজ্ঞাপন
তবে প্রাথমিক ও মাধ্যমিকের দ্বিতীয় শ্রেণি থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত অন্যান্য সকল শ্রেণিতে পূর্বের ন্যায় সাধারণ ভর্তি পরীক্ষার নিয়ম বহাল থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
