সাংসদ মোশাররফ হোসেনের সাথে কলাপাড়ার ব্যবসায়ী নেতাদের মতবিনিময়

সাংসদ মোশাররফ হোসেনের সাথে কলাপাড়ার ব্যবসায়ী নেতাদের মতবিনিময়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সাথে কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মিলিত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এ সাক্ষাতে সমিতির নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা স্থানীয় সংসদ সদস্যকে পুষ্পস্তবক অর্পণ করে অভিনন্দন জানান। পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বৈঠকে কলাপাড়ার স্থানীয় বাণিজ্যিক পরিবেশের উন্নয়ন, ব্যবসায়ী সমাজের নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদী এবং সংগঠনের আগামীর পথচলায় পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ রাসেল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি রেহান উদ্দিন রেহান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমান মৃধা, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন তালুকদার, প্রচার সম্পাদক মোঃ মোনাসেফ খান, অর্থ সম্পাদক আব্দুর রহমান জাফর, দপ্তর সম্পাদক আব্দুল খালেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদ উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির ও এস এম আলমগীর হোসেন অনুষ্ঠানে অংশ নেন।

সৌজন্য বিনিময় সভা শেষে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সমিতির সার্বিক অগ্রগতি ও কলাপাড়া পৌর এলাকার বাণিজ্যিক সমৃদ্ধি নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *