অবশেষে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুত্রবধূর মামলা

শহিদ জয়:
যশোরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরের হুশতলা মাঠপাড়া এলাকায়। মামলাটি করেছেন পুত্রবধূ নিজেই। শ্বশুরের ভয়ে পুত্রবধূ বর্তমানে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ মঙ্গলবার দুপুরে নিজ ঘরে খাটের ওপর তিন বছরের শিশু সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। শাশুড়ি ও স্বামী ছিলেন কাজের প্রয়োজনে বাইরে। এই সুযোগে শ্বশুর কৌশলে ঘরে প্রবেশ করেন এবং পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূ চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শ্বশুর চলে যান। এ ঘটনা জানাজানি হলে শ্বশুর হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ওই নারী শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার রাতে মামলাটি করেন ওই পুত্রবধূ।
পুলিশ জানিয়েছে, আসামি আটকে তারা অভিযান অব্যাহত রেখেছে। প্রতীকী ছবি

প্রতীকী ছবি
আরো পড়ুন

বেনাপোলে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আটক ১

চৌগাছায় মাদ্রাসা সুপারের পেশিশক্তি ও ক্যাডার বাহিনীর ভয়ভীতি : দুর্নীতির বিচার চেয়ে হুমকি ও আতঙ্কে ভু...

যশোরে ডেঙ্গু পরিস্থিতিতে স্বস্তি : হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ১১৪ রোগী

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *