“Online Sale Bazar” পেজের আড়ালে অনলাইন প্রতারণা!

“Online Sale Bazar” পেজের আড়ালে অনলাইন প্রতারণা!

স্ফুলিঙ্গ ডেক্স :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বেবি বাইক বিক্রির নাম করে গ্রাহকের নিকট থেকে বিভিন্ন অজুহাতে ৪৯ হাজার ১৪০ টাকা হাতিয়ে নেওয়া এক পেশাদার অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই, খুলনা জেলা)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিরা হলেন— খুলনার খানজাহান আলী থানার শিরোমণি দক্ষিণপাড়া এলাকার জুয়েল সরদার (২৫) এবং শিরোমণি চালপট্টি রোডস্থ ‘সাইফুল স্টোর’-এর মালিক মোঃ সাইফুল ইসলাম (৩০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে পিবিআই খুলনা জেলার একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। এ সময় আসামি সাইফুলের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ভূয়া সিমকার্ড জব্দ করা হয়। পরবর্তীতে গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) আসামিদের আদালতে তোলা হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

ঘটনার বিবরণে জানা গেছে, খুলনার লবণচরা এলাকার অধিবাসী মোঃ আজিজুল হক ফেসবুকে “Online Sale Bazar” নামক একটি পেজে একটি খেলনা ‘বেবি বাইক’-এর আকর্ষনীয় বিজ্ঞাপন দেখে ৩১০ টাকা অগ্রিম প্রদান করে এটি অর্ডার করেন। অর্ডার কনফার্ম করার পর প্রতারক চক্রটি ডেলিভারিম্যান সেজে ওটিপি (OTP) পাঠানো, পণ্য প্রসেসিং ফি, ভ্যাট এবং শিপমেন্ট চার্জের মতো নানান কৌশল ও অজুহাত দেখিয়ে কয়েক দফায় ভুক্তভোগী আজিজুল হকের কাছ থেকে সর্বমোট ৪৯,১৪০ টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দেয়।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী আজিজুল হক বাদী হয়ে লবণচরা থানায় একটি মামলা (মামলা নং-০৫, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড) দায়ের করেন। ঘটনাটির গাম্ভীর্য বিবেচনায় গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পিবিআই খুলনা জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমানের নেতৃত্বে ছায়াতদন্ত শুরু করে।

পিবিআইয়ের তদন্তে উন্মোচিত হয় যে, গ্রেফতারকৃত জুয়েল ও সাইফুল একটি সংগঠিত অনলাইন সাইবার অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা ভুয়া ফেসবুক পেজ খুলে সস্তা পণ্যের চটকদার অফার দিয়ে দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে ফাঁদে ফেলত এবং একই কৌশলে বাদীর মতো বহু গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।

চক্রটির সাথে অন্য কোনো প্রভাবশালী সদস্য বা অনলাইন পেজ পরিচালনাকারী জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পিবিআইয়ের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *