বিপুল পরিমাণ বিদেশী মদ, চকলেট ও কসমেটিকস সামগ্রী আটক

বিপুল পরিমাণ বিদেশী মদ, চকলেট ও কসমেটিকস সামগ্রী আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ৩০ মে ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ আমড়োখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় এই সফল অভিযানগুলো পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা ৩৭ বোতল বিদেশী মদ, ১৮ কেজি বিভিন্ন প্রকার চকলেট এবং ৫০ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। আটককৃত এই মাদক ও চোরাচালানি মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ৮৬,৯৪০/- (ছিয়াশি হাজার নয়শত চল্লিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা ও জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি এই মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরণের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। দেশের অর্থনৈতিক ক্ষতিসাধনকারী এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এই মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এমন কঠোর আভিযানিক কার্যক্রম সবসময়ই অবিরত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *