৪ লাখ ৫০ হাজার টাকার মাছ লুট, রেনু পোনা ধ্বংস !

৪ লাখ ৫০ হাজার টাকার মাছ লুট, রেনু পোনা ধ্বংস !

 বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
 কলাপাড়ায় মাছের ঘেরে হামলা চালিয়ে লাখ লাখ টাকার মাছ লুট ও রেনু পোনা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ সামছুল হক সরদার (৫০) বাদী হয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মোঃ সেলিম সরদার (৫০), মোঃ আবু ছালেহ (৩০), মোঃ রুবেল সরদার (২৮), মোঃ সাইফুল ইসলাম বাবু (২৫), মোঃ আবু বলি (৫০), মোঃ আজিজুল (৪০)সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রহমতপুর এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে অভিযোগ করেন বাদী।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত শুক্রবার (২২ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে বাদীর বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত ভোগদখলীয় মাছের ঘেরে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা বিভিন্ন প্রজাতির প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়। এছাড়া প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার রেনু পোনা নদীতে ছেড়ে দিয়ে ক্ষতি সাধন করা হয়।
বাদী মোঃ সামছুল হক সরদার অভিযোগ করেন, পরে স্থানীয় সাক্ষীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তিনি ঘটনার সত্যতা দেখতে পান।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, “একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ছবি সংগৃহীত।
আরো পড়ুন

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *