অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক

অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর মসজিদ বাজারে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) বাজার ব্যবসায়ী বৃন্দের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালি  মডেল থানার  (তদন্ত) কাজী বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঝুমঝুমপুর মসজিদ বাজার কমিটির সভাপতি মোঃ রহমত উল্লাহ। এসময় বক্তারা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা বলেন, “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।” তারা যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ১২ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,সেক্রেটারি  রবিউল ইসলাম,বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *