রাজারহাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারীর হাসপাতালে মৃত্যু

রাজারহাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারীর হাসপাতালে মৃত্যু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার রাজারহাট বাজারে অজ্ঞাতনামা এক দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ তাঁর পরিচয় মেলাতে ও স্বজনদের সন্ধান পেতে সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।

কোতোয়ালি থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন রাজারহাট বাজারের প্রধান সড়কের ওপর রাস্তা পারাপার হচ্ছিলেন ওই মধ্যবয়সী নারী। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান এবং রক্তাক্ত হয়ে রাস্তায় সংজ্ঞাহীন হয়ে পড়েন।

দুর্ঘটনার পর কামরুল নামের এক মানবিক পথচারী দ্রুত এগিয়ে আসেন। তিনি তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় ওই অজ্ঞাতনামা নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মহিলা সার্জারি ওয়ার্ডে সারারাত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল আনুমানিক ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যাওয়া ওই নারীর পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। নিহতের গায়ের রঙ শ্যামলা এবং বয়স আনুমানিক ৪৫ বছর। বর্তমানে মরদেহটি ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে বা বিবরণে উল্লিখিত এই নারীর পরিচয় জেনে থাকেন, তবে দয়া করে যশোর কোতোয়ালি মডেল থানা অথবা যশোর জেনারেল হাসপাতালের মর্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *