কিসমত নওয়াপাড়ায় তালাক গোপন রেখে স্ত্রীকে একাধিকবার ‘ধর্ষণ’

কিসমত নওয়াপাড়ায় তালাক গোপন রেখে স্ত্রীকে একাধিকবার ‘ধর্ষণ’

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর যশোর জেলা কমান্ডার হিসেবে পরিচিত তওসিকুল ইসলাম বিশ্বাস ওরফে তনিম বিশ্বাস (৩২) এবার ধরা পড়লেন ধর্ষণের অভিযোগে। তালাক দেওয়ার তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখার অভিযোগে সোমবার (১১ মে) রাতে শহরতলীর কিসমত নওয়াপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তনিমের সাথে ভুক্তভোগী নারীর বিয়ে হয় এবং তাদের সাড়ে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, তনিম গত ২৬ এপ্রিল গোপনে স্ত্রীকে তালাক দেন। কিন্তু এই তথ্য পুরোপুরি গোপন রেখে ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত তিনি ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। গত ৪ মে তালাকনামা ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগীর দাবি, তালাক কার্যকর হওয়ার পর তার ইচ্ছার বিরুদ্ধে এই সম্পর্ক স্থাপন আইনিভাবে ধর্ষণের শামিল।

তনিম বিশ্বাসের অপরাধের খতিয়ান বেশ দীর্ঘ। ২০২১ সালে চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে প্রথম দফায় আটক হয়েছিলেন তিনি। এরপর ২০২২ সালে ঢাকা থেকে আসা বিশেষ বাহিনীর অভিযানে ধরা পড়ার পর জানা যায়, তিনি আনসার আল ইসলামের যশোর জেলা কমান্ডারের দায়িত্বে রয়েছেন। দীর্ঘ দুই বছর কাশিমপুর কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, তনিম কারাগারে থাকাকালীন তার মামলা পরিচালনা ও আনুষঙ্গিক খরচের জন্য তারা প্রায় সাত লাখ টাকা ব্যয় করেছেন। এছাড়া জেল থেকে বের হওয়ার পর ব্যবসার কথা বলে আরও পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, গোপনে তিনি আরেকটি বিয়ে করেছেন বলেও স্বজনরা দাবি করেছেন।

আদালতের নির্দেশে মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হওয়ার পর সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১২ মে) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *