জমি বিরোধে নারীর ওপর হামলার অভিযোগ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের মণিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে মারধর ও গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের পাড়ালা গ্রামের বাসিন্দা মোছাঃ সুখজান বিবি (৫০) দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছেন। বিরোধের জেরে অভিযুক্তরা প্রায়ই তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে তিনি জানান, গত ২ মে সকাল ৮টার দিকে অভিযুক্ত সাদ্দাম হোসেন, তাহিম গাজী, খোকন গাজী, করিম গাজী, ওবাইদুল গাজীসহ আরও কয়েকজন তার বসতবাড়ি ও কবরস্থানে প্রবেশ করে জমিতে থাকা ৭টি গাছ উপড়ে ফেলে। এসময় তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে, ফলে তিনি নীলাফোলা জখম হন।
তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সুখজান বিবি জানান, “জমি নিয়ে বিরোধের জেরে তারা দীর্ঘদিন ধরে আমাকে নির্যাতন করে আসছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
মণিরামপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফাইল ছবি।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *