শার্শায় ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (৩ মে ২০২৬) দুপুর ২টা ৫ মিনিটে শার্শা থানার এসআই (নিঃ) মো. মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বাগআঁচড়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ধান্যতাড়া গ্রামের মো. নরিম সরদারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মো. জাহান আলী সরদার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জাহান আলী সরদার শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলী সরদারের ছেলে।
শার্শা থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *