থ্যালাসেমিয়া রোগীদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরীর বার্ষিক কর্মসূচির আওতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ) স্বপ্নতরী যশোরের আয়োজনে এবং আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা.মোঃ মাসুদ রানা এবং আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিস, যশোরের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসি) ডা. নবনীতা বনিক, দৈনিক রানার যশোরের ডেপুটি এডিটর প্রণব দাসসহ স্বপ্নতরীর অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নতরীর সভাপতি ওয়াদুদুর রহমান রানা। এসময় সংগঠনের সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহিনুর আক্তার মুন্নি, দপ্তর সম্পাদক খুবায়ের হোসেন জিসান, সদস্য রায়হান আহমেদ রোহান ও আফ্রিদ আহম্মেদ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা নুরুল আরেফিন।
বক্তারা বলেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়। এ ধরনের মানবিক উদ্যোগ রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *