বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল উদ্ধার : স্বামী সাইফুল ফেরার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে ৩৬০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রোজিনা সাইফুল নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে) দুপুরে উপশহরের একটি ভাড়া বাসায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় তার স্বামী ও মামলার অন্যতম আসামি সাইফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপশহরের এ-ব্লকের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ভাড়াটিয়া রোজিনা সাইফুলকে আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী ঘর তল্লাশি করে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এই নিষিদ্ধ ট্যাবলেটগুলো মাদক হিসেবে বিক্রির জন্য মজুত রাখা হয়েছিল বলে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে রোজিনা ও তার পলাতক স্বামী সাইফুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক রোজিনাকে রোববার বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক সাইফুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *