যশোরে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে নির্মাণ শ্রমিক ফেডারেশনের মহান মে দিবস উদযাপন 

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করেছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন  যশোর জেলা শাখা। শুক্রবার (১ মে) সকালে সংগঠনের নেতাকর্মীরা এই দিবসটি উপলক্ষে শহরের মণিহার চত্বর এলাকায় ব্যাপক শোডাউন করে।

সকালে মণিহার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মণিহার চত্বরে এসে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে মণিহার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম অধিকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়নে নির্মাণ শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এসময় নেতৃবৃন্দ মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে সকল শ্রমিককে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *