টাকা চাওয়ায় শিমুলের দা’র কোপে যুবক আহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ ইমামুল হাসান (৩২) কায়েমখোলা বড় কুলি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়,শিমুল হাসান (৩২) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইমামুল হাসানকে বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। রোববার তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আরও ২ লাখ টাকা দাবি করে। এ সময় ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত শিমুল হাসান দা দিয়ে তার মাথায় কোপ দেয়, এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *