১৪৪ ধারা ভেঙে কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা ও মারধর : আহত ৫

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক নারী শিক্ষিকাকে জুতাপেটা ও অধ্যক্ষসহ পাঁচজনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের অভিযোগ, চার মাস আগে তিনি যোগদানের পর থেকেই স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে ঢুকে আগের আয়-ব্যয়ের হিসাব দাবি করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাঁরা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করেন এবং মারধর শুরু করেন।

হামলায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ মোতায়েন ছিল। এর মধ্যেই হামলাকারীরা অফিস কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, “চাঁদার দাবির প্রতিবাদ করায় আমি হামলার শিকার হয়েছি।”

স্থানীয় বিএনপি নেতা আকবর আলী হামলার দায় অস্বীকার করে দাবি করেন, কলেজের অনিয়মের হিসাব চাইতে গেলে শিক্ষকরাই আগে দুর্ব্যবহার করেছেন।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিছু লোক জোরপূর্বক কলেজে ঢুকে এই হামলা চালিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছবি ভিডিও থেকে সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *