চাঁচড়া মোড়ে চাকুসহ যুবক আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরতলীর চাঁচড়া মোড় থেকে চাকুসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক যুবকের নাম জীবন গাজী। তিনি চাঁচড়া রায়পাড়ার জিহাদ গাজীর ছেলে। এঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, রোববার দুপুরে খবর পাওয়া যায়, চাঁচড়া মোড়ে এক যুবক দেশীয় অস্ত্র প্রদর্শন করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জীবন গাজীকে আটক করে। এ সময় তার পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *